সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

বিটিভিতে সিসিমপুর চলবে আরও ৫ বছর

অনলাইন ডেস্ক :

আগামী আরও পাঁচ বছর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভিতে) সম্প্রচারিত হবে জনপ্রিয় শিশুতোষ সিরিজ সিসিমপুর। সম্প্রতি বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিভিশন এবং সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ-এর মধ্যে এ বিষয়ক একটি ত্রিপক্ষীয় সম্প্রচার চুক্তি স্বাক্ষরিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে শিশু একাডেমির মহাপরিচালক মো. শরিফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পক্ষে মহাপরিচালক মো. সোহরাব হোসেন এবং সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ-এর পক্ষে কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শাহ আলম চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে শিশুদের প্রিয় বিনোদন ও শিক্ষামূলক অনুষ্ঠান সিসিমপুর আগামী পাঁচ বছর বিটিভিতে প্রতিদিন সম্প্রচারিত হবে। বিটিভিতে অনুষ্ঠানটির সম্প্রচার খরচ বহন করবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। ইউএসএআইডি, বাংলাদেশের আর্থিক সহায়তায় অনুষ্ঠানটি নির্মাণ করে চলছে সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ। ২০২২ সালে শিশুতোষ অনুষ্ঠানের জন্য বিশ্বজুড়ে সমাদৃত কিডস্ক্রিন অ্যাওয়ার্ড অর্জন করেছে সিসিমপুর। ২০০৫ সালে ১৫ এপ্রিল থেকে নিরবচ্ছিন্নভাবে বিটিভিতে সম্প্রচারিত হয়ে আসছে শিশুদের কাছে তুমুল জনপ্রিয় এই সিরিজটি। সিসিমপুর টেলিভিশন কার্যক্রমের পাশাপাশি এর ডিজিটাল এবং বিদ্যালয়ভিত্তিক কার্যক্রম অব্যাহত থাকবে।