সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

শুটিংয়ে ব্যস্ত পূজা চেরি

অনলাইন ডেস্ক :

একের পর এক সিনেমায় বাজিমাত করে চলেছেন চিত্রনায়িকা পূজা চেরি। বর্তমানে ‘নাকফুল’ সিনেমার ডাবিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। পূজা বলেন, নাকফুল একজন নারীর কাছে বিশেষ এক অলঙ্কার। নারীদের কাছে এক আবেগের গয়না। এই সিনেমার গল্পটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে। আশা করি, দর্শকরা নিরাশ হবেন না। গত রোববার ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে ‘নাকফুল’ সিনেমার ডাবিংয়ের সময় তোলা তিনটি ছবি পোস্ত করেছেন নায়িকা। ক্যাপশনে লিখেছেন, ‘ডাবিং, নাকফুল।’ সঙ্গে যুক্ত করেছেন ভিক্টরি সাইনের ইমোজি। প্রাচীনকাল থেকেই বাঙালি নারীর গয়না হিসেবে নাকফুলের প্রচলন। এই নামেই সিনেমাটি তৈরি করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। বাঙালি নারীর ঐতিহ্য, সংস্কৃতি আর ভালোবাসার প্রতীক নাকফুল নিয়ে সিনেমার গল্পটি লিখেছেন ফেরারী ফরহাদ। তরুণ নির্মাতা অলক হাসানের পরিচালনায় এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। এতে তার সঙ্গী হয়েছেন আদর আজাদ।