সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

শাকিব প্রসঙ্গে মুখ খুললেন ডিপজল

অনলাইন ডেস্ক :

মিডিয়া জগতে সাম্প্রতিক সময়ে সবচেয়ে সমালোচিত নাম শাকিব। ঢাকাই সিনেমার এই অভিনেতা ও অভিনেত্রী বুবলী তাদের সন্তানের কথা প্রকাশ করে দেশজুড়ে আলোচনার ঝড় তোলেন। শাকিবের সাথে বুবলী ও অপু বিশ্বাস ছাড়াও শোনা যাচ্ছে নায়িকা রাত্রির নাম। এদিকে এমন অভিযোগ আছে যে রাত্রির ঘরেও একটি সন্তান আছে শাকিবের। দুই সন্তান জয় ও বীরকে মেনে নিলেও রাত্রির সন্তানকে স্বীকৃতি দেননি শাকিব। এই বিষয়ে এবার মুখ খুললেন অভিনেতা ও প্রযোজক ডিপজল। গণমাধ্যমকে তিনি বলেন, ‘ইসলামে তো চারটা বিয়ের বিধান আছে। শাকিব শুনছি ৩টা করেছে। এটা নিয়ে আর কোনো বিতর্ক বা বাড়াবাড়ি যেনো না হয়। বাজে চিন্তা ফেলে সবাইকে নিয়ে ঘর সংসার করুক। ৩টা হোক ২টা হোক তাদের ফ্ল্যাট দিয়ে সেটআপ করা ভালো। না হলে শাকিব এই দেশ ছেড়ে চলে যাক।’ তিনি আরও বলেন, ‘আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেকটাই ডুবে গেছে। এদের কারণে আরও যাবে। সে যদি সবাইকে নিয়ে থাকতে পারে তাহলে থাকুক। কিন্তু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে যাতে আর না ডোবায়।’