সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

উইন্ডিজের বিপক্ষেও নেই স্টয়নিস

অনলাইন ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। নিজেদের মাটিতে এই সিরিজে অস্ট্রেলিয়া পাচ্ছে না অলরাউন্টার মার্কাস স্টয়নিসকে। সেপ্টেম্বরের শুরুতে পাওয়া চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি স্টয়নিস। বুধবার টি-টোয়েন্টির সিরিজ শুরু হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অজিরা। ৯ অক্টোবর থেকে শুরু হবে সেই সিরিজ। চোটের পরও স্টয়নিসকে রেখে বিশ্বকাপ দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। কিন্তু শেষ পর্যন্ত স্টয়নিসের ফেরা নিয়ে শঙ্কা থাকছেই। ইভেন্ট টেকনিক্যাল কমিটির অনুমোদন না নিয়েই ইনজুরি-এনফোর্সড পরিবর্তন করার ডেডলাইন ১৫ অক্টোবর পর্যন্ত। সে ক্ষেত্রে অস্ট্রেলিয়া টিম ডেভিড ও ক্যামেরন গ্রিনকে আরো বাজিয়ে দেখার সময় পাচ্ছে।