সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

২৪ নারীর অভিযোগে গ্রেপ্তার পপ তারকা

অনলাইন ডেস্ক :

চাইনিজ-কানাডিয়ান পপ তারকা ক্রিস উ-কে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বেইজিংয়ের পুলিশ কর্মকর্মতারা জানান, অনলাইনে পাওয়া অভিযোগের ভিত্তিতে ক্রিসের বিরুদ্ধে তদন্ত চালান তারা। তিনি এক যুবতীর সঙ্গে অনেকবার যৌন সম্পর্ক স্থাপন করে প্রতারণা করেছেন। বিবিসি জানিয়েছে, এ মাসের শুরুতে ৩০ বছর বয়সী এই পপ তারকার বিরুদ্ধে অভিযোগ পায় পুলিশ। এক নারী মদ্যপ অবস্থায় তার হাতে লাঞ্ছিত হন বলে অভিযোগ করেন। ক্রিস উ চীনের বড় তারকাদের একজন। তিনি পৃথিবীর সবচেয়ে দ্রুত প্রসারিত হওয়া ঘরানা কে পপ তারকা (কোরিয়ান পপ)। তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। ক্রিসের বিরুদ্ধে প্রথম অভিযোগ আনেন ১৯ বছর বছর বয়সী ছাত্রী ডু মেইঝু। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, ১৭ বছর বয়সে ক্রিস উর সঙ্গে তার দেখা তার। তিনি জানান, তাকে এক ঘরোয়া পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। যেখানে তাকে জোর করে অ্যালকোহল পান করানো হয় এবং যার ফলে তার ঘুম ভাঙে পরদিন। মেইঝু আরও জানান, সাতজন নারী তাকে বলেছেন, চাকরি ও অন্যান্য সুবিধা দেওয়ার অঙ্গীকার করে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে ক্রিস। তাদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে। কমপক্ষে ২৪ জন নারী ক্রিস উর অসঙ্গত আচরণের বিরুদ্ধে অভিযোগ করেছেন।