সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবি: ২৯ রোহিঙ্গাসহ আটক ৩৩

বঙ্গোপসাগরের টেকনাফ উপকূলে মঙ্গলবার সকালে ট্রলারডুবির ঘটনায় ২৯ জন রোহিঙ্গা শরণার্থীসহ ৩৩ জনকে আটকের দাবি করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

ঢাকার কোস্টগার্ড সদরদপ্তরের এক কর্মকর্তা জানান, টেকনাফের বাহারছড়া এলাকায় সকাল ৬টার দিকে অবৈধভাবে মালয়েশিয়াগামী ট্রলারটি উল্টে যায়।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ কোস্টগার্ডের সদস্যরা সমুদ্র থেকে ২৯ রোহিঙ্গা এবং চার বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে।’

কোস্টগার্ড কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদে তারা কোস্টগার্ডকে জানায় যে অবৈধভাবে তারা মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল। ৩৩ জনকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং আটকদের পুলিশে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

—ইউএনবি