সাম্প্রতিক
তারেক রহমানকে দিল্লিতে কেন চায় ভারত? ‘বাবাকে নির্লজ্জভাবে মেরে ফেলার চেষ্টা চলছে’, ইমরান খানের ছেলেদের বিস্ফোরক অভিযোগ কক্সবাজারে ৩ বিলাসবহুল গাড়ি জব্দ, মালিকরা বলছেন ‘বাবার উপহার’ গ্রামে লোডশেডিং কমাতেই ঢাকা হল ‘অন্ধকার’ ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা ইরানের শিগগিরই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, ‘বিনা খরচে’ যাবেন ১০ হাজার কর্মী মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান প্রসঙ্গে জয়সোয়াল, আমরা সব ঘটনার ওপর ‘নজর রাখছি’ নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৪৭, এখনও নিখোঁজ ৫১৭ বিদেশি সবজিতে স্বস্তি ফিরলেও বাজার অস্থির তেল-চিনি-ময়দায়, চড়া মাছ-ডিম-মুরগিও ‘ভাগ্যিস প্রেমের নাটক করার বয়স নাই’, আইনি নোটিশ নিয়ে ফারিয়ার কটাক্ষ
Skip to content

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত, আহত ১০

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন-জাহাঙ্গীর আলম পান্না (৪৩), আব্দুল আলম মৃধার ছেলে রফিকুল ইসলাম (৩০) ও নুর ইসলামের ছেলে চালক সেলিম (৩৫)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, নিহতরা সবাই নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগ্রাম গ্রামের বাসিন্দা।

তিনি জানান, রাত সাড়ে ১০টার দিকে জেলার কামারখন্দ উপজেলার ঝাওয়াইল ফ্লাইওভারে ঢাকাগামী মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তিশা পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়। এ সময় ফ্লাইওভারের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দু’জন এবং হাসপাতালে নেয়ার পথে আরেও একজন মারা যান।

ওই মাইক্রোবাসে ১৩ জন যাত্রী ছিলেন, তারা সবাই নাটোরের বাসিন্দা।

ওসি বলেন, আহত যাত্রীরা বর্তমানে সিরাজগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

—ইউএনবি