সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

টেস্ট ক্রিকেট থেকে মাহমুদউল্লাহর অবসর নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিবেদক :

টেস্ট ক্রিকেট থেকে মাহমুদউল্লাহর অবসর নিয়ে ধোঁয়াশা রয়েই গেল। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগেও এই প্রসঙ্গের গভীরে গেলেন না অভিজ্ঞ এই ক্রিকেটার। তবে শিগগিরই সব খোলাসা করবেন বলে জানালেন তিনি। গত মাসে জিম্বাবুয়ে সফর দিয়ে প্রায় দেড় বছর পর টেস্ট দলে ফেরেন মাহমুদউল্লাহ। ফেরার ম্যাচে দলের চরম বিপর্যয়ে নেমে ১৫০ রানের অসাধারণ এক ইনিংস উপহার দেন হারারে টেস্টে। ওই ম্যাচের মধ্যপথেই গুঞ্জন ছড়িয়ে পড়ে, টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিচ্ছেন তিনি। টেস্টের শেষ দিন মাঠে নামার সময় গোটা দল তাকে ‘গার্ড অব অনার’ দেয়। তাতে অবসরের ব্যাপারটি স্পষ্ট হয় অনেকটা। টিভি ধারাভাষ্যকাররাও জানান, টেস্ট থেকে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছেন ৩৫ বছর বয়সী ক্রিকেটার। তবে ম্যান অব দা ম্যাচের পুরস্কার নেওয়ার পর অবসর নিয়ে কোনো কথা তিনি বলেননি। নিজেও আনুষ্ঠানিকভাবে এখনও জানাননি এই সিদ্ধান্তের কথা। ওই ম্যাচের পর বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হকও ব্যাপারটি নিয়ে পরিষ্কার করে বলতে পারেননি, বরং বিভ্রান্তির অবকাশ রেখে দেন। সেই বিভ্রান্তির পালা চলছে এখনও। জিম্বাবুয়ে টেস্টের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে অবসর নিয়ে মাহমুদউল্লাহর কোনো বক্তব্য পাওয়া যায়নি। অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। সংবাদ সম্মেলনে প্রথম প্রশ্নই হলো তার টেস্ট অবসর নিয়ে। কিন্তু মাহমুদউল্লাহ জিইয়ে রাখলেন তার অবসর নিয়ে সংশয়। “একটা ব্যাপার আমি পরিষ্কার করে দিতে চাই, শুধুমাত্র এই সিরিজটি নিয়ে এখন আমার ভাবনা। এ বিষয়ে (অবসর) ইনশাল্লাহ আপনাদেরকে আমি অতি শিগগিরই বিস্তারিত জানাতে পারব।”