সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের দল কেমন হবে তা আগেই জানা ছিল। বাকি ছিলো শুধু আনুষ্ঠানিকতা। রোববার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানালো অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য সুযোগ পাওয়া ১৭ সদস্যের নাম। জিম্বাবুয়ে সফর শেষ করে এসে যারা জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেছেন, ঘোষিত দলে আছেন তারাই। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে, মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে কারা খেলবেন আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে। জিম্বাবুয়ে সফর থেকে এসে তিনদিনের কোয়ারেন্টাইন শেষ করে রোববার ১ আগস্ট অনুশীলনে ফিরেছে টাইগাররা। এদিন বাংলাদেশ দলের ১৬ সদস্য অনুশীলনে উপস্থিত থাকলেও ছিলেন না মোসাদ্দেক হোসেন সৈকত। শঙ্কা উড়িয়ে দিয়ে এই অলরাউন্ডারের নামও স্থান পেয়েছে ঘোষিত স্কোয়াডে।ক্রিকেট অস্ট্রেলিয়া শর্ত অনুযায়ী জৈব সুরক্ষা বলয়ের বাইরে থাকা ক্রিকেটারদের অন্তত সিরিজ শুরুর ১০ দিন আগে বলয়ের মধ্যে প্রবেশ করতে হবে। সে মারপ্যাঁচে অজিদের বিপক্ষে খেলতে পারছেন না মুশফিকুর রহিম ও লিটন দাস। চোটের কারণে নেই তামিম ইকবাল।
এক নজরে অস্ট্রেলিয়া সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ স্কোয়াড
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, সৌম্য সরকার, নাঈম শেখ, আফিফ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন ও রুবেল হোসেন।