সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

৪২ সিনেমা হলে মাহি বনাম পূজা

অনলাইন ডেস্ক :

মাহিয়া মাহি অভিনীত ‘যাও পাখি বলো তারে’ ও পূজা চেরির ‘হৃদিতা’; শুক্রবার (৭ অক্টোবর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই দুটি সিনেমা। সিনেমা দুটি মুক্তি পেয়ছে ২১টি করে সিনেমা হলে। নিটোল প্রেমের গল্পে নির্মিত হয়েছে ‘যাও পাখি বলো তারে’। পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। সিনেমাটিকে নিয়ে ভীষণ আশাবাদী নায়িকা মাহিয়া মাহি। বলছেন, “সবচেয়ে বড় বিষয় হল, এ সিনেমার সংলাপ। এখানে অনেকগুলো সুন্দর সংলাপ আছে। যেগুলো আপনাদের মনে দাগ কাটবে। আমার বিশ্বাস এটি আরেকটি ‘পোড়ামন’ হবে।” এই সিনেমায় মাহির বিপরীতে আছেন আদর আজাদ ও শিপন মিত্র। ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও দেখা যাবে রাশেদ মামুন অপু, সুব্রত, বড়দা মিঠু, রেবেকা, মিলি বাশারকে। অন্যদিকে, ‘হৃদিতা’রূপী পূজার সঙ্গে জুটি হয়েছেন এবিএম সুমন। এতে আরও আছেন সাবেরী আলম, মানস বন্দ্যোপাধ্যায়, আরজুমান্দ আরা বকুল প্রমুখ। আনিসুল হকের উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন ইস্পাহানী আরিফ জাহান। এটি ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিলো। সিনেমাটি নিয়ে পূজার ভাষ্য, “হৃদিতা’ আমার স্বপ্নের একটি সিনেমা, স্বপ্নের চরিত্র। ডাবিংয়ের সময় কিছুটা দেখেছি, পুরো সিনেমাটি আমিও দেখিনি, আপনাদের সঙ্গে দেখবো। আশা করবো, সবাই ফ্যামিলি নিয়ে হলে এসে সিনেমাটি দেখবেন।”