সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

ব্যক্তিগত বিষয়গুলো কেন সবাইকে জানাতে হবে: শাকিব

অনলাইন ডেস্ক :

মানুষের নিজস্ব কিছু ব্যাপার থাকে। মানুষ তার বাইরে যেতে পারে না। ভালোবাসা, বিয়ের মতো মানুষের ব্যক্তিগত বিষয়গুলো কেন সবাইকে জানাতে হবে। এসব জানানো কি খুব জরুরি একজন মানুষের জন্য? সব বিষয় কেন সবার সামনে আনতে হবে। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন ঢাকাই ছবির শীর্ষ অভিনেতা শাকিব খান। সম্প্রতি দেশের এক গণমাধ্যমে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছিলেন শাকিব খান। অভিনেতা বলেন, সারা বিশ্বের আর কোথাও এমন হয় না। শুধু আমাদের এখানেই তারকাদের বিয়ে-প্রেম নিয়ে এত কথা হয়। আমার বিয়ে-সন্তান সবকিছুই আমি স্বীকার করেছি। জয়, বীর দুজনই আমার সন্তান। তাদের ঠিকমতো মানুষ করার দায়িত্ব আমারই। প্রত্যেক নায়িকার সঙ্গেই তার প্রেমের কথা ছড়ানো হয়। এটাকে উদ্দেশ্য প্রণোদিত মনে করেন শাকিব। তিনি বলেন, যখন থেকে আমার সিনেমা দর্শকরা গ্রহণ করা শুরু করেছে তখন থেকেই আমার অভিনীত প্রতিটি সিনেমার নায়িকাদের সঙ্গে অনেকেই অহেতুক প্রেমের কথা ছড়িয়েছে। সবকিছু তো আর সত্য না। আমাকে নিয়ে মিথ্যা কথা ছড়াতে পারলে অনেকেই আনন্দিত হোন। আমার কোনো কিছু গোপন রাখিনি, সবই জানিয়েছি সময়মতো। দেশের আরেকটি গণমাধ্যমের সাক্ষাৎকারে বুবলীর সঙ্গে সংসার প্রসঙ্গে ঢাকাই ছবির কিং খান বলেন, দেখুন, বিচ্ছেদের জন্য কেউ বিয়ে করে না, সুন্দর সংসার আর সুখের আশায় মানুষ বিয়ে করে। কোনো একজনের কারণে কেউ সুখী হয় কেউ বা হয় না। আমি এখন সুন্দর একটি সুখের সংসার চাই।