সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

১৩টি নতুন গান নিয়ে আসছে টেইলর সুইফট

অনলাইন ডেস্ক :

যদি কোনো কিছু আপনাকে রাতে জাগিয়ে রাখে, তাহলে আপনার সেই সমস্যা দূর করতে এসে গেছে টেইলর সুইফটের নতুন অ্যালবামটি। গ্র্যামি বিজয়ী এই গায়িকা গত বৃহস্পতিবার তাঁর আসন্ন অ্যালবাম ‘মিডনাইটস’ এর ট্র্যাকলিস্ট প্রকাশ করেছেন, যা ‘১৩ টি ঘুমহীন রাতের গল্প’ শোনাবে। সুইফট তাঁর ভক্তদেরকে বৃহস্পতিবার থেকে শুক্রবার রাত পর্যন্ত জাগিয়ে রাখেন এবং ঘন্টায় ঘন্টায় টিকটক-এ নতুন অ্যালবামের গানগুলোর নাম প্রকাশ করেন যা আগামী ২১ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে। এই সপ্তাহের শুরুতে শেয়ার করা একটি ভিডিওতে এই সুপারস্টার বলেছিলেন যে, আসন্ন অ্যালবামের ‘অ্যান্টি-হিরো’ তাঁর একটি প্রিয় গান। গানটি তিনি নিজেই লিখেছেন। গানটিতে তিনি তাঁর নিরাপত্তাহীনতা এবং অনিয়ন্ত্রিত জীবনের সাথে তাঁর সংগ্রামের গভীর অনুসন্ধান প্রকাশ করেছেন। ৩২ বছর বয়সী গ্লোবাল এই আইকন এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে শীর্ষ পুরস্কার গ্রহণের সময় আগস্টে ‘মিডনাইটস’ আনার ঘোষণা করেছিলেন। এর আগে ২০২০ সালে এই গ্র্যামি পুরস্কার বিজয়ী তাঁর অ্যালবাম ‘ফোকলোর’ এবং এর ফলো-আপ ‘এভারমোর’ মুক্তি দেন মাত্র পাঁচ মাসের ব্যবধানে। অ্যালবামটির গানগুলো সম্পর্কে তিনি জানিয়েছেন, সাইড এ’তে রয়েছে ‘ল্যাভেন্ডার হ্যাজ, মেরন, অ্যান্টি-হিরো, স্নো অন দ্য বিচ, ইউ আর অন ইউর ওউন কিড এবং মিডনাইট রেইন। ’অপরদিকে সাইড বি’তে রয়েছে ‘কোয়েশ্চেন, ভিজিলান্ট এস, বেজওয়েল্ড, লেবিরিন্থ, কর্মা। ’ কর্মা ট্র্যাকটি র‌্যাপার কানি ওয়েস্ট এবং রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ানের সঙ্গে তাঁর নাটক সম্পর্কে গুজব নিয়ে তৈরি। এখানে আরো রয়েছে সুইট নাথিং এবং মাস্টারমাইন্ড। ২০০৮ সালের ‘ফিয়ারলেস’ এবং ২০১২ সালের ‘রেড’ অ্যালবামের পুনঃরেকর্ড করা ‘টেলরস সংস্করণ’ গত বছর অনেক ধুমধাম করে প্রকাশ করেছিলেন টেইলর। সূত্র : লস এঞ্জেলস টাইমস