সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

ভয়ংকর লুকে হাজির রুবেল

অনলাইন ডেস্ক :

গুণী অভিনেতা আহমেদ রুবেলকে এবার দেখা যাচ্ছে একটি মিউজিক্যাল ফিল্মে। তাও আবার একেবারে ভয়ংকর লুকে! সম্প্রতি প্রকাশ হলো ‘ডেমোক্রেট’ ব্যান্ডের ‘জোছনা রাতে’। আর তাতে মডেল হিসেবে প্রথমবার কাজ করেছেন আহমেদ রুবেল। তার বিপরীতে আছেন তাহিয়া তাসনিম। গানটির গীতিকার ও সুরকার ফজলে আজিম জুয়েল বলেন, ‘৯০ দশকের ব্যালার্ড রক মিউজিকের ফিল পাবেন শ্রোতারা, সঙ্গে সারপ্রাইজিং মিউজিক ভিডিও তো আছেই।’ মিউজিক্যাল ফিকশনটি নির্মাণ করেছেন ফাহিন আরেফিন ইভান। ‘ডেমোক্রেট’ লাইন আপ: ফজলে আজিম জুয়েল (লিড ভোকাল), মন্জুরুল ইসলাম সুমন (গিটার), শামস্ ইমন (গিটার), জিয়া (বেজ গিটার) ও মুরাদ (ড্রামস)।