সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

বিয়ের ৪ মাসেই যমজ সন্তানের মা!

অনলাইন ডেস্ক :

ভারতের দক্ষিণি চলচ্চিত্রের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ‘লেডি সুপারস্টার’খ্যাত অভিনেত্রী নয়নতারা যমজ পুত্রসন্তানের মা হয়েছেন। এই সুখবর অন্তর্জালে জানিয়েছেন স্বামী পরিচালক বিগনেশ শিবন। নবজাতকের নাম যথাক্রমে উইর ও উলাগাম। ৭ বছর প্রেমের পর গেল জুনে এই দম্পতি বিয়ের পিঁড়িতে বসেছিলেন। টুইটারের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে শিবান ও নয়নতারাকে দুই সন্তানের পায়ে চুমু খেতে। বিগনেশ শিবন সেই ছবির ক্যাপশন জুড়েছেন, ‘নয়ন এবং আমি আম্মা আর আপ্পা হলাম। যমজ পুত্রসন্তান এসেছে আমাদের ঘরে। আমাদের সব প্রার্থনা, আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ এবং যা কিছু ভালো, তা একসঙ্গে মিলিত হয়ে আমাদের জন্য আশীর্বাদ হিসেবে এসেছে এই দুই সন্তান। আপনাদের সবার আশীর্বাদ চাই’। ভারতীয় গণমাধ্যমগুলো ধারণা করছে, সারোগেসির মাধ্যমে মা-বাবা হয়েছেন নবদম্পতি, তবে বিষয়টি স্পষ্ট নয়। কেননা নিজেদের সন্তানদের জন্ম সম্পর্কে বিস্তারিত কিছুই জানাননি এই দম্পতি। বর্তমানে নয়নতারা বলিউড কিং খান শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করছেন; যেটি পরিচালনা করছেন তামিল সিনেমার খ্যাতিমান পরিচালক অ্যাটলি কুমার। ২০০৩ সালে মালয়ালাম ‘মানসসিনাক্কার’র মাধ্যমে ১৯ বছরে সিনে পর্দায় পা রাখেন নয়নতারা। ২০১৮ সালে ফোর্বস ম্যাগাজিনের সেলিব্রেটি ১০০ তালিকায় একমাত্র দক্ষিণী অভিনেত্রী হিসেবে ছিলেন তিনি।