সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

পৃথিবীর বাইরে টম ক্রুজের ছবির শুটিং!

অনলাইন ডেস্ক :

কিছুদিন আগেই হলিউডের অ্যাকশন হিরো টম ক্রুজ কোনো স্টান্ট ছাড়া প্লেন ধরে খোলা আকাশে ঝুলে থেকে চমকে দিয়েছেন ভক্তদের। এবার আরও বড় চমক নিয়ে আসছেন অভিনেতা। জানা গেছে, পৃথিবীর বাইরে শুটিং করে হলিউডে রেকর্ড গড়তে যাচ্ছেন টম ক্রুজ। এনওয়াই পোস্টের রিপোর্টে জানা গেছে, নির্মাতা ডগ লিমানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে একটি ছবিতে অভিনয় করবেন টম ক্রুজ। এই ছবির শুটিং হবে মহাকাশে। সেখানে স্পেস স্টেশনে থাকবেন তিনি। এই বিষয়ে অভিনেতা ও নির্মাতা ইউনিভার্সাল ফিল্মড এন্টারটেইনমেন্ট গ্রুপের সঙ্গে কথা বলেছেন। সব ঠিক থাকলে রকেটে চড়ে মহাকাশে শুটিং করতে যাবেন টম ক্রুজ। টম ক্রুজের সাহস সম্পর্কে সবারই জানা। তাই ঝুঁকি থাকা সত্ত্বেও কাজটি করতে চান অভিনেতা। সব ধরণের অনুমতি পেলে মহাকাশে থাকার প্রশিক্ষণ নিয়ে শুটিং শুরু করবেন টম ক্রুজ। সবকিছু পরিকল্পনা মত এগোলে, রেকর্ড গড়তে চলেছেন অভিনেতা। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস