সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

যুক্তরাষ্ট্রে ডেল্টার প্রভাবে বাড়ছে করোনা সংক্রমণ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাসহ বেশ কিছু অঙ্গরাজ্যে ডেল্টার প্রভাবে বাড়ছে সংক্রমণ। দেশটিতে করোনা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি।

দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে এখনই বিশ্বজুড়ে ডেল্টা সবচেয়ে প্রভাবশালী হলেও সামনের দিনগুলোতে তা আরও ভয়ংকর হয়ে উঠতে পারে। ডেল্টার সংক্রমণ বিশ্বজুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

চীনের এক গবেষণার বরাত দিয়ে রয়টার্স জানায়, অন্যান্য ধরনের তুলনায় ডেল্টা মানুষের দেহে ১ হাজার গুণ বেশি ভাইরাস তৈরি করে। যুক্তরাজ্যের পর সেপ্টেম্বর থেকে নাগরিকদের বুস্টার ডোজ দেয়ার পরিকল্পনা করেছে জার্মানি। সংক্রমণ বেড়ে যাওয়ায় বেইজিংয়ে কঠোর বিধি নিষেধ আরোপ করেছে দেশটির সরকার। করোনা শনাক্ত হওয়া শহরগুলোর সঙ্গে বন্ধ করে দেয়া হয়েছে বাস, ট্রেন ও আকাশ যোগাযোগ। পর্যটকদের প্রবেশ দেয়া হয়েছে নিষেধাজ্ঞা।