সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

এবার কার্তিকের নায়িকা আলিয়া

অনলাইন  ডেস্ক :

বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। পরপর কয়েকটি ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়ে আলোচনায় তিনি। এবার তার সঙ্গে জুটি বাঁধছেন আলিয়া ফার্নিচারওয়ালা। গত বছর ‘জাওয়ানি জানেমান’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন আলিয়া। প্রথম সিনেমাতেই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি। কার্তিক-আলিয়ার সিনেমাটির নাম ‘ফ্রেডি’। একতা কাপুর প্রযোজিত এই সিনেমা পরিচালনা করছেন শশাঙ্ক ঘোষ। কার্তিক-আলিয়ার নতুন জুটি দর্শকদের মন জয় করবে বলে নির্মাতারা আশা করছেন। সবকিছু ঠিক থাকলে একতা কাপুরের প্রযোজনায় এটি আলিয়ার দ্বিতীয় সিনেমা। সামান্থা আক্কিনেনি অভিনীত ‘ইউ টার্ন’ সিনেমার হিন্দি রিমেকে অভিনয় করছেন আলিয়া ফার্নিচারওয়ালা। অন্যদিকে, ফ্রেডি সিনেমার শুটিং শুরু করেছেন কার্তিক। এরপর বিরতি নিয়ে ‘ভুল ভুলাইয়া-টু’ সিনেমার শুটিং শুরু করবেন তিনি।