সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

নেদারল্যান্ডস দলে বিশ্বকাপজয়ী কোচ

অনলাইন ডেস্ক :

আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগ মুহূর্তে বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কারস্টেনকে কোচিং স্টাফে যুক্ত করেছে নেদারল্যান্ডস। পরামর্শকের ভূমিকায় থাকবেন তিনি। ডাচ কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার ড্যান ক্রিশ্চিয়ানও। ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিলেন কারস্টেন। সর্বশেষ আইপিএল আসরের চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটান্সের মেন্টর হিসেবেও ছিলেন তিনি। আর অস্ট্রেলিয়ার হয়ে খেলার অভিজ্ঞতা আছে ক্রিশ্চিয়ানের। ক্রিশ্চিয়ান খেলেছেন বিগ ব্যাশ ও আইপিএলেও। দুজনকে দলে টেনে উচ্ছ্বসিত কেএনসিবি হাই পারফরম্যান্স ম্যানেজার রোল্যান্ড লেফেব্রে, ‘আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমাদের কোচিং স্টাফ গ্যারি কার্স্টেন এবং ড্যান ক্রিশ্চিয়ান দুজনকেই স্বাগত জানাতে পেরে বেশ আনন্দিত। তারা অনেক জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে আসবেন, যা বিশ্বকাপের আগে এবং চলাকালে দলকে অনেক সাহায্য করবে। ’কারস্টেন বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের পরামর্শক হিসেবে ডাচ দলের সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষায় আছি। ক্যাম্প চলাকালীন দক্ষতা ও পেশাদারিত্বের মাত্রা দেখে আমি মুগ্ধ হয়েছি। টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় প্রভাব ফেলতে তারা প্রস্তুত ও দৃঢ়প্রতিজ্ঞ।’