সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ এ্যানি রহমান মারা গেছেন

সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ এ্যানি রহমান মঙ্গলবার ব্যাংককের একটি হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এসএম রেজাউল করিমের ব্যক্তিগত সহকারী গৌতম নারায়ণ রায় চৌধুরী জানান, ক্যান্সারে আক্রান্ত শেখ অ্যানি দুপুর ১টার দিকে ব্যাংককে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি তার স্বামী শেখ হাফিজুর রহমান (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই), এক ছেলে ও এক মেয়ে এবং বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।

বুধবার তার মরদেহ ব্যাংকক থেকে দেশে আনা হবে।

অ্যানি রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, এ্যানি রহমান ছিলেন আওয়ামী রাজনৈতিক পরিবারের সন্তান।

তিনি বলেন, ‘তিনি সবসময়ই তার (সংসদীয়) এলাকার উন্নয়নে উদ্যোগী ছিলেন।’

শেখ হাসিনা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

—-ইউএনবি