সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আড়াইহাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থীসহ দু’জন নিহত ও চারজন আহত হয়েছেন।

বুধবার সকাল ৮টায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাল্লা এলাকায় ঢাকা- সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাফিজ রূপগঞ্জের নাইম মিয়ার ছেলে ও আড়াইহাজারের সরকারি সফর আলী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। নিহত অন্যজনের পরিচয় জানা যায়নি।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বলেন, নারায়ণগঞ্জ শহর থেকে বাঁধন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নরসিংদীর দিকে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের পাল্লা এলাকায় নরসিংদী থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হন। আহত হন চারজন।

এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

—ইউএনবি