সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

মুগ্ধ করলেন কারিশমা!

অনলাইন ডেস্ক :

বলিউডের একসময়ের শীর্ষ অভিনেত্রী কারিশমা কাপুর দীর্ঘদিন পর আবারও আলোচনায়। তার ফটোশুটের কিছু ছবি ভক্তদের মাঝে উন্মাদনা ছড়িয়েছে। গত মঙ্গলবার সামাজিক মাধ্যমে নতুন এক ফটোশুটের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন কারিশমা। ক্যাপশনে লিখেছেন, ‘ফিলিং লাইক অ্যা স্ন্যাক।’ হ্যাশট্যাগ দিয়ে নিজেকে ‘ফুডি’ বলেও দাবি করেছেন অভিনেত্রী। তবে নিজেকে ভোজন রসিক বলে দাবি করলেও তার ফিটনেস বলছে উল্টো কথা! ছবিতে কারিশমাকে দেখা গেছে ক্রপ টপ ও নীল ডেনিমে। পায়ে স্নিকার। আলো-ছায়া আবহের ছবিগুলো কোনো রেস্টুরেন্টে তোলা হয়েছে বলে মনে করছেন নেটিজেনরা। কারিশমার ছবিতে মন্তব্য করেছেন ভক্তরা। মুগ্ধতা প্রকাশ করেছেন বলিউডের অনেক তারকাও। আনুশকা শর্মা লিখেছেন, ‘সবসময়েই স্টানার।’ কারিশমাকে এরপর দেখা যাবে ‘ব্রাউন’ ছবিতে। ছবিটি পরিচালনা করছেন অভিনয় দেও।