সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

নতুন করে প্রেমে পড়েছেন সামান্থা!

অনলাইন ডেস্ক :

গেল বছর নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই বিভিন্ন সময় গুঞ্জন উঠেছে দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর প্রেম ও বিয়েকে কেন্দ্র করে। সেই গুঞ্জনেই এবার ইতিবাচক ইঙ্গিত দিলেন অভিনেত্রী। সপ্তাহখানেক আগেই সোশ্যাল মিডিয়া থেকে হঠাৎই বিরতি নিয়েছিলেন সামান্থা। যদিও কারণ অজানা। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফিরেই এক অদ্ভুত পোস্ট করলেন অভিনেত্রী, যা নিয়েই জলঘোলা করা শুরু করেছে তার অনুরাগীরা। কামব্যাক পোস্টে একটি ছবি শেয়ার করেছেন সামান্থা। যেখানে দেখা যাচ্ছে কালো টি-শার্ট পরে দাঁড়িয়ে আছেন তিনি। যদিও ছবিতে তার মুখ দেখা যাচ্ছে না। আসলে এই ছবির মূল ফোকাসই হল টি-শার্টে থাকা কোটেশন। যেখানে লেখা আছে, ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’। বাংলা করলে দাঁড়ায় ‘তোমায় কখনোই একলা চলতে হবে না।’ এখন অনেকের মনেই প্রশ্ন, তাহলে কি মনের মানুষ খুঁজে পেয়েছেন সামান্থা! যদিও ‘কফি উইথ করণ’ এর ৭ নম্বর সিজনে অক্ষয় কুমারের সঙ্গে এসে অভিনেত্রী জানিয়েছিলেন, ভালোবাসার জন্য তিনি এখন মোটেও প্রস্তুত নন, হৃদয়ের দরজা এখন তার বন্ধই। আবার মাঝে খবর রটেছিল সদগুরু নাকি বদলে ফেলেছেন সামান্থার ভাবনাচিন্তা। তাকে প্রস্তুত করেছেন দ্বিতীয় বিয়ের জন্য। এখন দেখার বিষয় কোথাকার জল কোথায় গড়ায়। সূত্র: জি নিউজ