সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

বিজ্ঞাপনে প্রথমবার একসঙ্গে নিশো-মেহজাবীন

অনলাইন ডেস্ক :

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটকে জুটি বাঁধলেও এখন পর্যন্ত কোন বিজ্ঞাপনে একসাথে দেখা যায়নি হালের দুই জনপ্রিয় তারকা আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে। এবারই প্রথমবারের মত একসঙ্গে বিজ্ঞাপনে জুটি বেঁধেছেন ‘চিরকাল আজ’ খ্যাত এই জুটি। দারাজ প্রমোশনাল ক্যাম্পেইনের এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সামিউর রহমান। সদ্যই রাজধানীর নাইন এ- অ্যা হাফ স্টুডিওতে বিজ্ঞাপনের শুটিং শেষ হয়েছে। ইনডি রিলসের ব্যানারে নির্মিত এ বিজ্ঞাপনটি চলতি মাসের শেষের দিকে টেলিভিশনে প্রচারিত হবে বলে জানা যায়। মেহজাবীন চৌধুরী বলেন, দারাজের বিভিন্ন প্রমোশনাল ক্যাম্পেইনে আগে অংশ নিলেও কখনও তাদের বিজ্ঞাপন করা হয়নি। এবারই প্রথম। শুধু তাই নয়, নিশো ভাইয়ার সঙ্গেও এটা আমার প্রথম কোন বিজ্ঞাপন, এমনকি ইনডি রিলসের সঙ্গেও। খুব সুন্দর একটি কনসেপ্টে কাজটি হয়েছে, বেশ উপভোগ্য। পুরো টিমের সঙ্গে কাজের অভিজ্ঞতাও ভালো। নির্মাতা সামিউর রহমান বলেন, নিশো ভাই এবং মেহজাবীন আপু দুজনেই গুণী শিল্পী এবং তাদের পারফরম্যান্সে বরাবরই মুগ্ধ। তাদের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। প্রথম কাজ হলেও ওঁরা এত বেশি সাপোর্টিভ ছিলেন যে মনেই হয়নি তাদের সঙ্গে প্রথম কাজ করছি! এক কথায় অসাধারণ একটা টিম নিয়ে কাজ করেছি এবং চমৎকার অভিজ্ঞতা।