সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

বিশ্বকাপের কারণে ক্লাবগুলো ২০০ মিলিয়নের বেশি ক্ষতিপূরণ পাচ্ছে

অনলাইন ডেস্ক :

আসন্ন কাতার বিশ্বকাপে বিশ্বের প্রায় সব শীর্ষ ক্লাব তাদের নিজ নিজ খেলোয়াড়দের ছেড়ে দিচ্ছে। আর সে কারণে ফিফা ক্ষতিপূরণ হিসেবে ক্লাবগুলোকে ২০৯ মিলিয় ডলার দিবে বলে ঘোষনা দিয়েছে। চার বছর আগে রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে ক্লাবগুলোকে সম পরিমান ক্ষতিপূরণ দিয়েছিল ফিফা। এক বিবৃবিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা আজ এই তথ্য নিশ্চিত করেছে। টুর্নামেন্ট চলাকালীন জাতীয় দলে খেলা ক্লাবগুলোর প্রতিটি খেলোয়াড়দের জন্য প্রতিদিন প্রায় ১০ হাজার ডলার করে দেয়া হবে। এর মধ্যে প্রস্তুতির সময়ও অন্তর্ভূক্ত করা হয়েছে। এই ক্ষতিপূরণ ঐ সমস্ত ক্লাবগুলোই পাবে যাদের খেলোয়াড়রা বিশ^কাপের অন্তত দুই বছর আগে থেকে জাতীয় দলে খেলছে। শক্তিশালী ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের সাথে চুক্তির অংশ হিসেবে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ^কাপ থেকে ফিফা খেলোয়াড় প্রতি ক্লাবগুলোকে এই ক্ষতিপূরণ দিয়ে আসছে। ২০১৮ রাশিয়া বিশ^কাপে ৬৩টি জাতীয় ফেডারেশনের ৪১৬টি ক্লাব ফিফার দেয়া ক্ষতিপূরন পেয়েছিল।