সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

কুমিল্লায় কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

কুমিল্লার দাউদকান্দিতে পুকুর খনন করতে গিয়ে প্রায় ১০ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৯টায় উপজেলার সুন্দলপুর ইউনিয়নের গোয়ালী গ্রাম থেকে এটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. ফারুক মেম্বার জানান, ‘গোয়ালী গ্রামের কবরস্থানের মাটি ভরাট করতে গিয়ে পুকুর খনন করার সময় শ্রমিকরা মূর্তিটি পায়। এলাকার কিছু লোকজন মূর্তি পাওয়ার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। বিষয়টি জানার পর আমি পুলিশকে খবর দিলে রাত ৯টার সময় পুলিশ এসে মূর্তিটি থানায় নিয়ে যায়। মূর্তিটির ওজন প্রায় ১০ কেজি হবে, যার বাজার মূল্য কয়েক কোটি টাকা হতে পারে।

কবরস্থান ভরাট কাজের দায়িত্ব পালনকারী চরগোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বুলবুল আহম্মেদ বলেন, ‘২০-২৫দিন আগে মাটি কাটার সময় আমরা মূর্তিটি পাই। ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় পুলিশকে জানাতে পারিনি।‘

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে সোমবার রাতেই মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। দৈর্ঘ ২৩ এবং প্রস্থ সাড়ে নয় ইঞ্চির মূর্তিটি কেউ বলছে বিষ্ণু মূর্তি, কেউ বলছে কষ্টি পাথরের। এক্সপার্ট দিয়ে যাচাই করার পর কোনটি সঠিক বলা যাবে। তবে মূর্তিটির বেশ ওজন রয়েছে।

–ইউ এন বি