সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নাটোরে রাস্তা নিয়ে বিরোধে একজনকে পিটিয়ে হত্যা, আটক ২

ফাইল ছবি

নাটোরের সিংড়া উপজেলায় যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধের জেরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার নীলছড়া গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত সিংড়া পৌরসভার ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুলসহ দু’জনকে আটক করেছে পুলিশ।

নিহত ছকির শেখ (৫৬) ওই গ্রামের মৃত দবির শেখের ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রফিকুল ইসলাম বলেন, যাতায়াতের রাস্তা নিয়ে ছকির শেখের সঙ্গে ছাত্রলীগ নেতা আশরাফুলের বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে আশরাফুল রড দিয়ে ছকিরকে পিটিয়ে হত্যা করে। বাধা দিতে গিয়ে আব্দুর রহিম নামে অপর এক গ্রামবাসী পিটুনির শিকার হন। তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে আশরাফুল ও তার সহযোগী বরকত আলীকে আটক করে।

—ইউএনবি