সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

হার দিয়েই ত্রিদেশীয় সিরিজ শেষ করল টাইগাররা

অনলাইন ডেস্ক :

হার দিয়েই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শেষ করল বাংলাদেশ। ক্রাইস্টচার্চে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) নিয়মরক্ষার ম্যাচে পাকিস্তানের কাছে সাকিব আল হাসানরা হেরেছে ৭ উইকেটে। বাংলাদেশের দেওয়া ১৭৪ রানের টার্গেটে পাকিস্তান পৌঁছেছে ১ বল হাতে রেখে। রান তাড়া করতে নেমে ব্যাট হাতে পাকিস্তানকে দারুণ শুরু এনে দেন অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ১২ দশমিক ৩ ওভারে ১০১ রান তুলেন বাবর-রিজওয়ান। তাঁদের এই জুটি ভাঙেন পেসার হাসান মাহমুদ। ৪০ বলে ৫৫ রান করা বাবরকে মোসাদ্দেকের ক্যাচ বানান তিনি। এরপর হায়দার আলীকেও সাজঘরে পাঠান হাসান। ২ বলে শূন্য রানে বোল্ড হন হায়দার। তৃতীয় উইকেটে ৬৪ রানের জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন রিজওয়ান ও মোহাম্মদ নওয়াজ। রিজওয়ান ৫৬ বলে ৬৯ রান করে আউট হলেও ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন নওয়াজ। ২০ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন তিনি। এর আগে, লিটন দাসের ৬৯ ও সাকিব আল হাসানের ৬৮ রানে ভর করে ৭ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে টাইগাররা। ম্যাচসেরার পুরস্কার উঠেছে মোহাম্মদ রিজওয়ানের হাতে। আজ শুক্রবার ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ স্বাগতিক নিউজিল্যান্ড।