সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বাংলাদেশের বোলারদের নিয়ে যা বললেন রিজওয়ান

অনলাইন ডেস্ক :

‘বাংলা ওয়াশ’ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে চার ম্যাচ খেলে তিনটিতেই জিতেছে পাকিস্তান। ক্রাইস্টচার্চে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে তারা। ৫৬ বলে ৬৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ রিজওয়ান। ম্যাচ শেষে বাংলাদেশের বোলারদের প্রশংসা করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রিজওয়ান বলেন, ‘বাংলাদেশের বোলাদের ক্রেডিট দিতেই হবে। তারা সত্যিই দুর্দান্ত বোলিং করেছে। প্রথম ১০ ওভারে আমাদের লক্ষ্য ছিল হাতে উইকেট রাখা। শেষ দিকে আমাদের জন্য কাজটি সহজ করে দিয়েছে মোহাম্মদ নওয়াজ। এজন্য আমি তাকে ক্রেডিট দিচ্ছি। তাঁর ইনিংসটি মোমেন্টাম বদলে দিয়েছে। ’আজ শুক্রবার ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ফাইনালের আগে আত্মবিশ্বাসী রিজওয়ান, ‘আজকের জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। নিজেদের মাঠে খেলছে নিউজিল্যান্ড, তবে আমরা আত্মবিশ্বাসী। ’