সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কবীর সুমনের গানের অনুষ্ঠান

অনলাইন ডেস্ক :

জাতীয় জাদুঘরে আপত্তি জানালেও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কবীর সুমনের গানের অনুষ্ঠানের অনুমতি মিলেছে। শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এ কে এম হাফিজ আক্তার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাদুঘর কেপিআই এলাকা। নিরাপত্তার কথা ভেবে সেখানে অনুমনতি দেওয়া হয়নি। আয়োজকরা পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুমতি চাইলে আমরা তা অনুমোদন করি।’ ভারতের বাংলা গানের জনপ্রিয় শিল্পী কবীর সুমনের বিখ্যাত অ্যালবাম ‘তোমাকে চাই’ এর তিন দশক পূর্তিতে ঢাকায় ‘সুমনের গান’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পিপহোল ইভেন্ট ম্যানেজমেন্ট এ গানের অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার থেকে তিন দিনের এ আয়োজনে গান গাইতে বৃহস্পতিবার সকালেই ঢাকা পৌঁছেছেন সুমন। উল্লেখ্য, জাদুঘরের প্রধান মিলনায়তনে ১৫ অক্টোবর আধুনিক বাংলা গান, ১৮ অক্টোবর বাংলা খেয়াল ও ২১ অক্টোবর আধুনিক বাংলা গান পরিবেশনের কথা ছিল। সে অনুযায়ী টিকিটও বিক্রি করা হয়েছে।