সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

দেশজুড়ে মুক্তি পেয়েছে ‘রাগী’

অনলাইন ডেস্ক :

গত কয়েক মাস ধরে দেশের প্রেক্ষাগৃহগুলো জমজমাট। একের পর এক নতুন সিনেমা মুক্তি পাচ্ছ এবং কম-বেশি সাফল্যও পাচ্ছে। অনেকে এটাকে বলছেন- ঢাকাই সিনেমায় নতুন জোয়ার। এই জোয়ারে নতুন সংযোজন ‘রাগী’। শুক্রবার (১৪ অক্টোবর) দেশজুড়ে মুক্তি পেয়েছে সিনেমাটি। দেশের মোট ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘রাগী’। খবরটিনিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা মিজানুর রহমান মিজান। মুক্তির আগ মুহূর্তেও দর্শককে হলে আসার আহ্বান জানালেন তিনি। বললেন, ‘দর্শকের উদ্দেশ্যে এটাই বলার, তারা যেন হলে এসে সিনেমাটি দেখেন এবং ভালো-মন্দ প্রতিক্রিয়া জানান। আমি কী বানিয়েছি, এটা তারাই বিচার করবেন। সুতরাং তাদের ওপরই নির্ভর করছে আমাদের সিনেমার ভবিষ্যৎ।’ ‘রাগী’ সিনেমায় ভিলেনের ভূমিকায় আছেন একসময়ের আলোচিত নায়িকা মুনমুন। তিনিবলেছেন, ‘এই ছবিটা দেখে সবাই অনেক মজা পাবে। পরিপূর্ণ বিনোদনমূলক ছবি এটা। এখানে যেমন কমেডি আছে, তেমনি ফাইট আছে, আবার একটা সামাজিক গল্প আছে। অনেকদিন মানুষ ফাইট দেখে না, অ্যাকশন মুভি দেখে না; সে হিসেবে দর্শকের একটা রিফ্রেশমেন্ট হবে। আর আমার কাছে তো সবমিলে ছবিটা অসাম (অসাধারণ) মনে হয়েছে।’ এই সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করেছেন আবির চৌধুরীর। তিনি সামাজিক মাধ্যমের এক বার্তায় বলেছেন, “রাগী’ বিনোদনমূলক সিনেমা, উপভোগ করুন এবং আমি নিশ্চিত আপনাদের ভালো লাগবে।” সামাজিক অ্যাকশন নির্ভর সিনেমাটিতে আবিরের বিপরীতে অভিনয় করেছেন দুই নায়িকা আঁচল আঁখি ও মৌমিতা মৌ। এছাড়াও আছেন শতাব্দী ওয়াদুদ, শাকিল আহমেদ, মারুফ আকিব, খালেদা আক্তার, কাজী হায়াৎ, অন্তরা জামান, ববি, জিয়া তালুকদার, সনি প্রমুখ। এটি প্রযোজনা করেছেন জাকেরা খাতুন জয়া। পরিবেশনায় জাজ মাল্টিমিডিয়া।