সাম্প্রতিক
বাংলাদেশে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকিতে বছরে ২ হাজার ৭০ কোটি ডলারের ক্ষতি বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: ১৭ বছরের সেই কিশোর পেল জামিন ইরানের গোপন নেটওয়ার্কে ৫ হাজারের বেশি সংস্থা, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে আসছে সামরিক সরঞ্জাম ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে নতুন ফি নির্ধারণ, চার্জ দিতেও মানতে হবে নিয়ম এইচএসসির ফল প্রকাশ শনিবার, যেভাবে জানা যাবে রেজাল্ট পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ তাহসিফের সঙ্গেই মধ্যরাত পর্যন্ত ছিলেন দ্বীপ, রাতের খাবারও একসঙ্গে খেয়েছেন ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু ধীরগতির ইন্টারনেটে বাধাগ্রস্ত ডিজিটাল লেনদেন, ক্ষতিগ্রস্ত ই-কমার্স বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী
Skip to content

কাবুলে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীকে লক্ষ্য করে রকেট হামলা, আহত ১০

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানের রাজধানীতে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীকে লক্ষ্য করে একটি শক্তিশালী রকেট বিস্ফোরণে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির একজন স্বাস্থ্য কর্মকর্তা ।

ছোট ছোট বিস্ফোরণের পাশাপাশি এসময় ছোট অস্ত্রের আওয়াজ ও শোনা যায়। তবে আহতরা বিস্ফোরণে নাকি গুলির আঘাতে আহত হয়েছে তা স্পষ্ট নয়।

তবে তাত্ক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইস স্টানেকজাই বলেন, বিস্ফোরণটি ঘটেছে শেরপুর এলাকায় যেটা কিনা শহরের অন্যতম সুরক্ষিত এলাকা। এখানে বেশ কয়েকজন সিনিয়র সরকারি কর্মকর্তার বাড়ি রয়েছে।

স্টানেকজাই বলেন, হামলাটি ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মাদীর গেস্টহাউসকে লক্ষ্য করে করা গেছে। তার দল জমিয়তে ইসলামী জানিয়েছে মন্ত্রী হামলার সময় সেখানে ছিলেন না এবং তার পরিবারকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

দলের একজন নেতা এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট ইউনুস কানুনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি বার্তায় মন্ত্রী এবং তার পরিবার নিরাপদ আছে বলে আশ্বস্ত করেছেন ।

ইসলামিক স্টেট গোষ্ঠী কাবুলে সাম্প্রতিক কিছু হামলার দাবি করেছে কিন্তু অধিকাংশই দাবিহীন রয়ে গেছে, হামলায় সরকার তালেবানকে এবং তালেবান সরকারকে দায়ী করে আসছে।