সাম্প্রতিক
বাংলাদেশে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকিতে বছরে ২ হাজার ৭০ কোটি ডলারের ক্ষতি বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: ১৭ বছরের সেই কিশোর পেল জামিন ইরানের গোপন নেটওয়ার্কে ৫ হাজারের বেশি সংস্থা, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে আসছে সামরিক সরঞ্জাম ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে নতুন ফি নির্ধারণ, চার্জ দিতেও মানতে হবে নিয়ম এইচএসসির ফল প্রকাশ শনিবার, যেভাবে জানা যাবে রেজাল্ট পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ তাহসিফের সঙ্গেই মধ্যরাত পর্যন্ত ছিলেন দ্বীপ, রাতের খাবারও একসঙ্গে খেয়েছেন ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু ধীরগতির ইন্টারনেটে বাধাগ্রস্ত ডিজিটাল লেনদেন, ক্ষতিগ্রস্ত ই-কমার্স বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী
Skip to content

মালিতে বাস-ট্রাক সংঘর্ষে ৪১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

মালিতে একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩৩ জন।
মঙ্গলবার (৩ আগস্ট) দেশটির দক্ষিণ-মধ্যাঞ্চলীয় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দেশটির পরিবহণ মন্ত্রণালয় জানিয়েছে, পণ্যবোঝাই ট্রাকটিতে শ্রমিক ছিলো।

রাষ্ট্রীয় টিভি চ্যানেলের খবরে বলা হয়েছে, টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাসে মুখোমুখি আঘাত করে ট্রাক। এতে হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ৩৭ জনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।