সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নারায়ণগঞ্জ শীতলক্ষ্যায় নৌকাডুবে নিহত ৩

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে শুক্রবার বন্দর এলাকায় ফেরির ধাক্কায় নৌকা ডুবে তিন জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার জিমি (২০), শাওন (১৬) ও রিফাত (১৭)। নৌকার আরও ১১ যাত্রী সাঁতরে নিরাপদে কুলে উঠতে সক্ষম হন। তবে কেউ নিখোঁজ হননি।

রাত ৯টার দিকে ১৪ জন যাত্রী নিয়ে নবীগঞ্জ ফেরি ঘাট থেকে হাজীগঞ্জ ঘাটে যাওয়ার উদ্দেশে নৌকাটি রওয়ানা দেয়।

নৌকার সামনের অংশ অতিরিক্ত বোঝাই হয়ে যাওয়ায় ফেরিতে ধাক্কা মারলে জাহাজটি কাত হয়ে যায়।

নৌকার সাম‌নের অং‌শে যাত্রী বে‌শি থাকায় সাম‌নের অংশ‌টি দে‌বে ছিল। এরই ম‌ধ্যে ইঞ্জিন চা‌লিত নৌকা‌টি থে‌মে থাকা ফেরির সঙ্গে ধাক্কা লেগে ডু‌বে যায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বিভাগের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, নৌকাডুবির দুই ঘণ্টা পর রাত ১১টার দিকে নবীগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে শাওন ও জিমির লাশ উদ্ধার করা হয়। মধ্যরাতে রিফাতের লাশ পাওয়া যায়।

নারায়ণগঞ্জ সদরের নৌ পুলিশের উপপরিদর্শক মো. ফোরকান (এসআই) জানান, দুর্ঘটনার পর নৌকায় ধারণক্ষমতার বেশি যাত্রী নেয়ার অপরাধ মাঝি আলমগীরকে আটক করা হয়েছে।

—ইউএনবি