সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

টি-২০ বিশ্বকাপ ২০২২: শ্রীলঙ্কাকে হারিয়ে নামিবিয়ার চমক

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রবিবার শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়েছে নামিবিয়া। দলটির দেয়া ১৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৮ রান করে শ্রীলঙ্কা।

দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন অধিনায়ক দানুস শানাকা। নামিবিয়ার পক্ষে বার্নার্ড স্কোল্টজ, বেন শিকোঙ্গো জ্যান ফ্রাইলিংক ও ডেভিড ভিসা দুটি করে উইকেন নেন।

এর আগে টস হেরে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৬৩ রান করে নামিবিয়া। দলের হয়ে জ্যান ফ্রাইলিংক সর্বোচ্চ ৪৪ রান করেন। এছাড়া জে.জে. স্মিত ১৬ বলে অপরাজিত ৩১ রান করেন।

লঙ্কানদের হয়ে প্রমোদ মদুশান ৩৭ রানে দুই উইকেট শিকার করেছেন।

এদিকে গ্রুপ পর্বের দিনের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডস সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে।

—ইউএনবি