সাম্প্রতিক
বাংলাদেশে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকিতে বছরে ২ হাজার ৭০ কোটি ডলারের ক্ষতি বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: ১৭ বছরের সেই কিশোর পেল জামিন ইরানের গোপন নেটওয়ার্কে ৫ হাজারের বেশি সংস্থা, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে আসছে সামরিক সরঞ্জাম ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে নতুন ফি নির্ধারণ, চার্জ দিতেও মানতে হবে নিয়ম এইচএসসির ফল প্রকাশ শনিবার, যেভাবে জানা যাবে রেজাল্ট পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ তাহসিফের সঙ্গেই মধ্যরাত পর্যন্ত ছিলেন দ্বীপ, রাতের খাবারও একসঙ্গে খেয়েছেন ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু ধীরগতির ইন্টারনেটে বাধাগ্রস্ত ডিজিটাল লেনদেন, ক্ষতিগ্রস্ত ই-কমার্স বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী
Skip to content

চলতি মাসেই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

বুধবার (০৪ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই তথ্য জানিয়েছে।

কিউইরা ২৪ আগস্ট ঢাকায় পৌঁছাবে। ১ সেপ্টেম্বর সিরিজর প্রথম ম্যাচ শুরু হবে। বাকি ম্যাচগুলো ৩, ৫, ৮, ১০ সেপ্টেম্বর হবে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজের মতো নিউজিল্যান্ডের সাথেও সব ম্যাচই শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে।

সেপ্টেম্বর-অক্টোবরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরের কথা ছিল। কিন্তু সিরিজটি ২০২৩ সালের মার্চে পুননির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ বর্তমানে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে। স্বাগতিকরা মঙ্গলবার প্রথম ম্যাচ ২৩ রানে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে।