সাম্প্রতিক
বাংলাদেশে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকিতে বছরে ২ হাজার ৭০ কোটি ডলারের ক্ষতি বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: ১৭ বছরের সেই কিশোর পেল জামিন ইরানের গোপন নেটওয়ার্কে ৫ হাজারের বেশি সংস্থা, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে আসছে সামরিক সরঞ্জাম ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে নতুন ফি নির্ধারণ, চার্জ দিতেও মানতে হবে নিয়ম এইচএসসির ফল প্রকাশ শনিবার, যেভাবে জানা যাবে রেজাল্ট পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ তাহসিফের সঙ্গেই মধ্যরাত পর্যন্ত ছিলেন দ্বীপ, রাতের খাবারও একসঙ্গে খেয়েছেন ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু ধীরগতির ইন্টারনেটে বাধাগ্রস্ত ডিজিটাল লেনদেন, ক্ষতিগ্রস্ত ই-কমার্স বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী
Skip to content

৯ বছরের দলিত শিশুকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যা, উত্তাল দিল্লি

অনলাইন ডেস্ক :

ভারতে ৯ বছরের এক দলিত শিশুকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে এক পুরোহিত ও তার সহযোগিদের বিরুদ্ধে। এই ঘটনার পর থেকে দিল্লিজুড়ে প্রতিবাদের ঝড় বইছে। বিশেষ করে তীব্র প্রতিবাদ জানিয়ে আন্দোলন করছেন তরুণরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও স্বশরীরে আন্দোলনে অংশ নিচ্ছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষও। দেশটির বিভিন্ন গণমাধ্যম সূত্রে এসব তথ্য জানা গেছে। গত রোববার সন্ধ্যায় দিল্লি ক্যান্টনমেন্ট অঞ্চলের পুরোনো নাঙ্গাল এলাকায় বর্বর এই ঘটনা ঘটেছে। বাড়ির পাশেই শ্মশানঘাট। সেখান থেকে ঠান্ডা পানি আনতে যায় নয় বছরের দলিত মেয়েটি। শ্মশানেই তাকে ধর্ষণ ও হত্যা করা হয়। এরপর পরিবারকে না জানিয়েই তড়িঘড়ি করে তার মরদেহ চিতায় তোলা হয়। এ সময় ঘটনা টের পেয়ে যান স্থানীয়রা। নিহতের পরিবার ও এলাকার বাসিন্দারা এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ শুরু করলে প্রায় চব্বিশ ঘন্টা পর দিল্লি পুলিশ অভিযুক্ত এক পুরোহিত ও তার তিন সঙ্গীকে গ্রেফতার করে। তবে দলিত সংগঠনগুলো বলছে, মেয়েটি যেহেতু দলিত বা নিম্নবর্ণের তাই এই ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িতদের শাস্তি হবে কীনা তা নিয়ে শঙ্কিত তারা। যদিও দিল্লি সরকার এই ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।