সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

বেনাপোলে ১০টি স্বর্ণের বার জব্দ, আটক১

বেনাপোল রেলস্টেশন এলাকা থেকে সোমবার ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে আটকের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক অনিক কুমার (৩০) মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিমতলা গ্রামের বিমলেন্দু বিশ্বাসের ছেলে।

বিজিবি জানায়,গোপন খবরে তারা জানতে পারে বেনাপোল রেলস্টেশন এলাকায় স্বর্ণের একটি বড় চালান নিয়ে এক যুবক অবস্থান করছে। বিজিবির একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে ওই স্বর্ণ পাচারকারীকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে এক কেজি ১৬৫ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ৯৪ লাখ টাকা বলে জানায় বিজিবি।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে.কর্নেল মিনহাজ সিদ্দিকী জানান,বেনাপোল রেলস্টেশন এলাকা থেকে বিজিবির অভিযানে ১০ টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে বলেও তিনি জানান।

—-ইউএনবি