সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বগি লাইনচ্যুত: গাজীপুরে ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুরে মঙ্গলবার মধ্যরাতে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার সকালে ঢাকা ও দেশের উত্তরবঙ্গের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম ইউএনবিকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী সার বোঝাই মালবাহী ট্রেনটি মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা-রাজশাহী রেল রুটে কালিয়াকৈর উপজেলার বাজ হিজলতলী এলাকায় পৌঁছালে পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সাথে উত্তর বঙ্গের রেলরুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, বিভিন্ন স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেসসহ আটকা পরে কয়েকটি ট্রেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সকালে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধার করার পর সকাল সোয়া ৮টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

—ইউএনবি