সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

তেল পরিবহনে জাহাজ ভাড়া বাড়লো

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

তেল পরিবহনে জাহাজ ভাড়া বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। গত বুধবার জারি করা এক প্রজ্ঞাপনে জাহাজ ভাড়া বৃদ্ধি করা হয়। বিপিসি চেয়ারম্যান এবিএম আবুল কালাম আজাদ বলেন, এটি একটি রুটিন ওয়ার্ক। জ্বালানি তেলের দাম বাড়লে বা কমলে আমরা নিয়মিত এই কাজ করে থাকি। ট্যাংকার মালিকদের সঙ্গে ভবিষ্যতে যাতে কোনো ঝামেলা না হয় এজন্য এবার একটি স্থায়ী ফরমুলা করা হয়েছে। এখন থেকে আর এই সমস্যা হবে না। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জ¦ালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধি হলে ১ টাকা হ্রাস-বৃদ্ধির ক্ষেত্রে জাহাজের ভাড়া প্রতি টাকায় কোস্টাল ট্যাংকারের ক্ষেত্রে প্রতিটন প্রতি নটিক্যাল মাইলে দশমিক শূন্য ৩৩ টাকা এবং বে-ক্রসিং শ্যালো ড্রাফট অথবা শ্যালো ড্রাফট ট্যাংকারের ক্ষেত্রে প্রতিটন প্রতি নটিক্যাল মাইলে দশমিক শূন্য ৩৯ টাকা হ্রাস বা বৃদ্ধি পাবে। অয়েল ট্যাংকারের পরিবহণ ভাড়া (প্রতি বছর প্রতিটন প্রতি নটিক্যাল মাইল দশমিক শূন্য ৯ টাকা হারে) ত্রি-বার্ষিক ভিত্তিতে (৩দ্ধ০.০৯)=০.২৭ টাকা বৃদ্ধি পাবে। জ¦ালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির সময় থেকে উপর্যুক্ত ফর্মুলা স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে। পদ্মা, মেঘনা এবং যমুনার জ¦ালানি তেল পরিবহণ করা সব কোস্টাল ট্যাংকার, বে-ক্রসিং শ্যালো ড্রাফট, শ্যালো ড্রাফট ট্যাংকারের জন্য এই ভাড়া প্রযোজ্য হবে।