সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সড়কের ওপর পড়ে ছিল চাচা-ভাতিজার লাশ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে চাচা ভাতিজা লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ বাড়ডালি নামক এলাকায় ফায়ার সার্ভিস তাদের লাশ উদ্ধার করে।

বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের টিম লিডার প্রদীপ চন্দ্র রায় বলেন, নিহত শহিদুল ইসলাম (২৮) ও মোহাম্মদ পায়েল (১৮) ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁও গ্রামের বাসিন্দা। তারা সম্পর্কে চাচা ভাতিজা।

তিনি বলেন, ‘এক পথচারী ফায়ার স্টেশনে টেলিফোনে দুর্ঘটনার সংবাদ দেয়। আমরা ঘটনাস্থল গিয়ে দেখি কালমেঘ বাড়ডালি এলাকায় দুটো লাশ পড়ে আছে। সে সময় কোন প্রত্যক্ষদর্শী ছিলেন না। প্রাথমিকভাবে ধারণা করছি এটি একটি সড়ক দুর্ঘটনা। লাশের পকেটে মুঠোফোন থেকে পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।’

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাঁশবাহী কোন ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এ ঘটনা ঘটেছে৷ লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে৷

—ইউএনবি