সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বিএনপির সমাবেশ শেষ হওয়ার পরপরই খুলনায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ফাইল ছবি

খুলনা নগরীতে বিএনপির বিভাগীয় সমাবেশ শেষ হওয়ার পরপরই পরিবহন মালিক-শ্রমিকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করেছেন। খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব বলেন, বেশ কয়েকটি দাবিতে ধর্মঘট ডাকা মালিক সমিতির পরামর্শে পরিবহন পরিষেবা পুনরায় চালু করা হয়।

এর আগে খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি তাদের বিভিন্ন দাবি আদায়ে শুক্রবার সকাল থেকে দুই দিনের ধর্মঘটের ঘোষণা দেন।

এদিকে, বাংলাদেশ লঞ্চ শ্রমিক সমিতির খুলনা শাখা নগরীতে তাদের ধর্মঘট প্রত্যাহার করেছে।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন জানান, ভাড়া বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ঘোষণা দেন তারা।

তবে শুক্রবার রাতে মালিক-শ্রমিকদের মধ্যে বৈঠকে ৩০ অক্টোবরের মধ্যে দাবি পূরণের আশ্বাস দিয়ে ধর্মঘট প্রত্যাহার করা হয়।

এ সিদ্ধান্তের পর সন্ধ্যায় লঞ্চ চলাচল শুরু হয় বলে জানান তিনি।

রূপসা ঘাট মাঝি সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত বেপারী জানান, সন্ধ্যায় স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠকে তারা তাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন।

এখন সেবা স্বাভাবিক রয়েছে জানিয়ে শাহাদাত জানান, আশ্বাসের পর সন্ধ্যায় রূপসা ঘাট থেকে ট্রলার চলাচল শুরু হয়।

—ইউএনবি