সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

জন্মদিনে স্বামীর উপহার পেয়ে আপ্লুত মাহি

অনলাইন ডেস্ক :

জন্মদিনে চিত্রনায়িকা মাহিয়া মাহি জানালেন, তিনি একটি রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন। শুধু তাই নয়, সেখানে দুটি পদও পেয়েছেন। যেন জন্মদিনের উপলক্ষেই তাকে বিশেষ এ ‘উপহার’ দেওয়া হয়েছে। গত বুধবার রাত ১১টা ১৮ মিনিটে ফেসবুকে দুটি কাগজের ছবি পোস্ট করেন মাহি। যেটা মূলত বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অফিসিয়াল প্যাডের পাতা। একটিতে বলা আছে, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে আগামী দুই বছরের জন্য নায়িকাকে দায়িত্ব হয়েছে। অন্যটি বলছে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবেও আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন তিনি। সংস্কৃতির সঙ্গে যুক্ত হলেও আদতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট একটি রাজনৈতিক সংগঠন। জন্মদিনের প্রাক্কালে রাজনৈতিক পদ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে মাহি বললেন, ‘আলহামদুলিল্লাহ’। বিষয়টি নিয়ে মাহির বিস্তারিত মন্তব্যের জন্য কল করা হলে সাড়া পাওয়া যায়নি। বৃহস্পতিবার  (২৭ অক্টোবর)মাহির জন্মদিন। এ উপলক্ষে শুধু রাজনৈতিক পদ নয়, বিশাল সারপ্রাইজও পেয়েছেন তিনি। স্বামী রকিব সরকার তার জন্য জমকালো বার্থডে পার্টির আয়োজন করেন। এ ছাড়া বিশেষ উপহার হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখচ্ছবির একটি ভাস্কর্য দিয়েছেন প্রিয়তমা স্ত্রীকে। যা পেয়ে আপ্লুত নায়িকা। উল্লেখ্য, ১৯৯৩ সালে রাজশাহীতে জন্ম মাহিয়া মাহির। তার আসল নাম শারমিন আক্তার নিপা। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর তাকে একাধিক সফল সিনেমায় দেখা গেছে। সর্বশেষ গত ৭ অক্টোবর তার অভিনীত ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি মুক্তি পেয়েছে।