সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

৩৭০০ কোটি টাকা লুটপাট: সাবেক ৫ ডেপুটি গভর্নরের তথ্য নেই দুদকের কাছে

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

আর্থিক প্রতিষ্ঠানের ৩৭শ কোটি টাকা লুটপাটের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক পাঁচ ডেপুটি গভর্নরসহ ২৪৯ কর্মকর্তা ও সংশ্লিষ্ট দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা জানতে চেয়েছিলেন হাইকোর্ট। তারই আলোকে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে জানানো হয়েছে, ৩৭শ কোটি টাকা লুটপাটে দায়ী পাঁচ ডেপুটি গর্ভনর- এই অভিযোগের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দুদকের কাছে নেই। দুদক আরও জানিয়েছে, ৩৭০০ কোটি টাকা লোপাটে বাংলাদেশ ব্যাংকের পাঁচ গভর্নরসহ কর্মকর্তারা জড়িত ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট যাচাই-বাছাইয়ের জন্য কমিটি গঠন করা হয়েছে। এছাড়া, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পিকে হালদারসহ অর্থপাচারের ৩৪টি মামলার তদন্ত কাজ চলছে। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে গত ১৮ অক্টোবর হাইকোর্টের দেওয়া আদেশের পরিপ্রেক্ষিতে আদালতে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুদকের আইনজীবী এই প্রতিবেদন উপস্থাপন করেন। বৃহস্পতিবার  (২৭ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানি চলছে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আর দুদকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।