সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বাংলাদেশের সিরিজ জয়

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :

এক সময়ের প্রবল পরাক্রমশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচ জেতাই বাংলাদেশের কাছে বিশেষ কিছু। সেখানে সিরিজ জয় তো আরো বড় ব্যাপার। চলতি সিরিজ শুরুর আগেও যা কেউ ভাবতে পারেননি, সেই অসাধ্য সাধন করে রুপকথা লিখেছে বাংলাদেশ। শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে টাইগাররা।

জয়ে অনন্য ভূমিকা রাখেন মোস্তাফিজ। চার ওভারে মাত্র ৯ রান দিয়েছেন। ২৪ বলের মধ্যে ১৫টিই ডট বল। সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে স্বস্তি এনে দিয়েছেন সাকিব আল হাসান। প্রথম সাফল্য এনে দিয়েছিলেন নাসুম আহমেদ। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২৩ রানে জিতে বাংলাদেশ সূচনা করে। দ্বিতীয় ম্যাচে ৫ উইকেট ও আজ তৃতীয় ম্যাচে বাংলাদেশের জয় ১০ রানে।