সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বরগুনায় মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ কিশোরের মৃত্যু

বরগুনার বেতাগীতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে রাস্তার পাশের গাছে বাইক ধাক্কা লেগে চালকসহ অপর দুই আরোহীর মৃত্যু হয়।

পুলিশ মোটরসাইলেক দুর্ঘটনায় তিন কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বাইক আরোহী ইয়াসিন আরাফাত(১৩), রাব্বি মৃধা(১৪) ও সিয়াম (১৩) সবাই মোকামিয়া ইউনিয়নের বাসিন্দা।

বেতাগী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিহাদ জানান, বেলা সাড়ে ১২টার দিকে বরগুনা-বেতাগী মহাসড়কে তাদের মোটরসাইকেলটি গদির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই।

এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

—ইউএনবি