সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভারত

অনলাইন ডেস্ক :

টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৭১ রানে হারিয়েছে ভারত। রোববার (৬ নভেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে ভারত। ১৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় জিম্বাবুয়ে। মাত্র ২ রানে দুই ব্যাটারকে হারায় জিম্বাবুয়ে। এরপর দলীয় ২৮ রানে আবারও উইকেট হারায় জিম্বাবুয়ে। য়েসলি মাধভিরে ও রেজিস চাকাভার পর ১৮ বলে ১১ রান করে আউট হন শন উইলিয়ামস। উইলিয়ামসের বিদায়ের পর পরই সাজঘরে ফিরে যান অধিনায়ক ক্রেইগ আরভিন। ১৫ বলে ১৩ রান করে ফিরে যান তিনি। এরপর দলীয় ৩৬ রানে একাদশে সুযোগ পাওয়া টনি মুনুয়াঙ্গা ৪ বলে ৫ রান করে আউট হন। তার বিদায়ের পর সিকান্দার রাজা ও রায়ান বার্ল মিলে ৬০ রানের জুটি গড়েন। তবে দলীয় ৯৬ রানে ২২ বলে ৩৫ রান করে আউট হন রায়ান বার্ল। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারায় জিম্বাবুয়ে দলীয় ১০৬ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় জিম্বাবুয়ে। দলীয় ১১১ রানে ২৪ বলে ৩৪ রান করে আউট হন সিকান্দার রাজা। শেষ পর্যন্ত ১৭ ওভার ২ বলে ১১৫ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ফলে ৭১ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। ভারতের পক্ষে রবিচন্দ্রন অশ্বিন নেন ৩টি উইকেট। আর শামি ও হার্দিক নেন ২টি করে উইকেট। এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ-২ থেকে গ্রুপ চ্যাম্পয়িন হয়ে সেমিফাইনালে জায়গা করে নিলো ভারত।