সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

‘এটিই বাংলাদেশের সবচেয়ে সফল টি-২০ বিশ্বকাপ’

অনলাইন ডেস্ক :

নেদারল্যান্ডস দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেওয়ায় বাংলাদেশের সামনে সুযোগ এসেছিল সেমিফাইনালে জায়গা করে নেওয়ার। অ্যাডিলেইডে রোববার (৬ নভেম্বর) পাকিস্তানকে হারাতে পারলেই বাংলাদেশ প্রথমবারের মতো সেমিতে উঠত। কিন্তু হয়নি। উল্টো বাংলাদেশকে হারিয়ে শেষ চারে পৌঁছে গেছে পাকিস্তান। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের মতে, এটিই বাংলাদেশের সবচেয়ে সফল টি-টোয়েন্টি বিশ্বকাপ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলেনে সাকিব বলেন, ‘১০ ওভার শেষে আমাদের স্কোর ছিল ১ উইকেটে ৭০। আমরা চেয়েছিলাম ১৪৫-১৫০ রান করতে, এই পিচে যেটি হতো ভালো একটি সংগ্রহ। জানতাম যে নতুন ব্যাটারদের জন্য ব্যাট করা কঠিন হবে, তাই সেট হওয়া ব্যাটাররাই স্কোরটাকে এগিয়ে নিতে চেয়েছিলাম। কিন্তু হয়নি। ফলাফলের দিক দিয়ে এটিই বাংলাদেশের সবচেয়ে সফল টি-টোয়েন্টি বিশ্বকাপ। ’এবারের বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলেছে বাংলাদেশ। নিজেদের পাঁচ ম্যাচের মধ্যে দুটি জিতেছে টাইগাররা, হেরেছে তিনটিতে। জয় দুটি এসেছে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারলেও বাংলাদেশ লড়াই করেছে ভারতের সঙ্গে। নিজের পারফরম্যান্স সম্পর্কে সাকিব বলেন, ‘আমি আরো ভালো করতে পারতাম। যত দিন ফিট থাকব এবং পারফর্ম করতে থাকব, তত দিন খেলতে ভালোবাসব। ’