সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

রিয়ান্নার ১৭০ কোটি ডলারের রহস্য কী?

অনলাইন ডেস্ক :

গত পাঁচ বছরে একটাও নতুন অ্যালবাম বের হয়নি তার। সবশেষ ‘অ্যান্টি’ নামের অ্যালবামটি প্রকাশ হয়েছিল ২০১৬ সালে। তারপরও রিয়ান্না হয়ে গেলেন নারী সংগীত তারকাদের মধ্যে সেরা ধনী! গোটা বিনোদন জগত বিবেচনা করলেও ধনী নারীদের মধ্যে অপরাহ উইনফ্রের পরই আছেন তিনি। রবিন ফেন্টি ওরফে রিয়ান্নার ১৭০ কোটি ডলারের রহস্যটা তবে কী? উত্তর জানালো ফোর্বস ম্যাগাজিন। বারবাডোস বংশোদ্ভুত ৩৩ বছর বয়সী রিয়ান্নার মূল রোজগার এখন পুরোপুরি তার প্রসাধন বাণিজ্যনির্ভর। রিয়ান্নার বিউটি লাইন ফেন্টি বিউটির অর্ধেকটার মালিকানাই তার নামে। এর বাইরে আছে অন্তর্বাসের প্রতিষ্ঠানও। ওই কোম্পানিরও বাজার দর ১০০ কোটি ডলার। রিয়ান্নার পরই আছেন ম্যাডোনা। তার মোট সম্পদ এখন ৮৫ কোটি ডলার। অন্যদিকে নারী এন্টারটেইনারদের মধ্যে সবার ওপরে থাকা আমেরিকান টক শো হোস্ট, প্রযোজক, লেখক ও সমাজকর্মী অপরাহ উইনফ্রে মোট ২৭০ কোটি ডলার নিয়ে আছেন এক নম্বরে। সূত্র: ফোর্বস