সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

স্বর্ণজয় করলেন ইসরায়েলি নারী

অনলাইন ডেস্ক :

রিদমিক জিমন্যাস্টিকের ব্যক্তিগত নারী অল-এরাউন্ড ইভেন্টে তিন বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন রাশিয়ার ডিনা আভেরিনা। তার জমজ বোন আরিনা আভেরিনাও কম যান না। তাই টোকিও অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টের স্বর্ণপদক তাদের একজনের গলায় ঝুলবে, এমনটাই ধারণা ছিল অনেকের। কিন্তু জমজ বোনদের হতাশ করে স্বর্ণ জিতে নিলেন ইসরায়েলি কন্যা লিনয় আশরাম। ১০৭.৮০০ স্কোর নিয়ে নিজের ইভেন্ট শেষ করেছেন তিনি। অপরদিকে, রুপা জয়ী ডিনার স্কোর ১০৭.৬৫০। তবে বেলারুশের আলিনা হার্নাস্কোর কাছে ব্রোঞ্জ পদক হারান তার বোন আরিনা। ২২ বছর বয়সি লিনয় তার খেলার শুরু থেকেই ছিলেন দুর্দান্ত। হুপ, বল, ক্লাব তিন রুটিনেই অসাধারণ প্রদর্শনী উপস্থাপন করেন তিনি। শেষ রুটিনে রিবন হাত থেকে পড়ে গেলেও, তা স্বর্ণ জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সোনা জয়ের বিশেষ অনুভূতি সম্পর্কে লিনয় বলেন, ‘আলাদা লাগছে কারণ এটা আমার স্বপ্ন ছিল। শেষ ফলাফল কী হবে তা দেখার জন্য অপেক্ষা করছিলাম। খুশি যে পরিশ্রমের ফল পেয়েছি।’ লিনয়ের স্বপ্নের শুরুটা সাত বছর বয়সে। ছোটাছুটি করতেন বলে মা ভর্তি করিয়ে দেন এক স্পোর্টস ক্লাবে, যেখানে রিদমিক জিমন্যাস্টিক শেখানো হয়। তখন থেকেই খেলাটাকে ভালোবেসে ফেলেন। এরপর শুরু হয় হাঁড়ভাঙা পরিশ্রম। কারণ লিনয় জানতেন প্রতিভা কখনো সাফল্যের পথ নির্ধারণ করতে পারে না। ২০১৭ সালে ইসরায়েল আর্মিতে সৈনিক হিসেবে ঢুকলেও খেলা ছাড়েননি লিনয়। দুই বছর সেখানে কাজ করার পাশাপাশি অংশ নিয়েছেন জিমন্যাস্টিকের বিভিন্ন প্রতিযোগিতায়। ২০১৭ থেকে ২০১৯ টানা তিন বছর ইসরায়েলের সেরা অ্যাথলেট নির্বাচিত হয়েছেন। তার অক্লান্ত পরিশ্রমের কারণেই রিদমিক জিমন্যাস্টিকসে প্রথম বারের মতো স্বর্ণ জিতেছে ইসরায়েল।