সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

২০২৩ সালে ব্যাংকগুলো সরকারি ছুটি পাবে ২৪ দিন

ফাইল ছবি

জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ছুটির তালিকার সঙ্গে সামঞ্জস্য রেখে রবিবার দেশের তফসিলি ব্যাংকগুলোর জন্য ২০২৩ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।

রবিবার বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. আব্দুল মান্নান স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি অফ-সাইট সুপারভিশন ডিপার্টমেন্ট থেকে জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি তফসিলি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনা অনুসারে, ব্যাংকগুলো ২০২৩ সালে ১ জুলাই ও ৩১ ডিসেম্বরের ব্যাংক ছুটিসহ মোট ২৪ দিন ছুটি পাবে।

এসব ছুটির মধ্যে চারটি শুক্রবার এবং তিনটি শনিবার পড়ে গেছে, যা দেশের সাপ্তাহিক ছুটির অন্তর্ভুক্ত।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী, ২০২৩ সালের ছুটির তালিকায় রয়েছে- ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস, ৮ মার্চ শব-ই-বরাত, ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন ও শিশু দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১৯ এপ্রিল শব-ই-কদর, ২১ এপ্রিল জুমআতুল বিদা, ২১-২৩ এপ্রিল ঈদ-উল-ফিতর, ১লা মে মে দিবস, ৪মে বুদ্ধ পূর্ণিমা, ২৮-৩০ জুন ঈদ-উল-আযহা, ১ জুলাই ব্যাংক ছুটি, ২৯ জুলাই পবিত্র আশুরা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ৬ সেপ্টেম্বর জন্মাষ্টমী, ২৮ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী, ২৪ অক্টোবর দুর্গাপূজা (বিজয় দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন এবং ৩১ ডিসেম্বর ব্যাংক ছুটি।

—-ইউএনবি